আশারায়ে মুবাশশারা ( সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবা)
অবতরনিকা: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মুসলিমমাত্রই জানে ও মানে যে, পার্থিব জগতের কর্মফলের উপর নিভর করে পরকালের শান্তি বা বেহেশত ও শাস্তি বা দোযখ। কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামি হবে তাদের কর্মপদ্ধতি ও লক্ষণ পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে জানা যায়। তবে রাসূল সা: এর সাহাবিদের মধ্যে যারা পুঙ্খানুপুঙ্খভাবে নবীজি সা: এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের জন্য নিজের জানমাল উৎসর্গ করতেও কুন্ঠিত হন নি তাদের অনেকেই তিনি জান্নাতি হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। এ শ্রেণীর সাহাবাদের সত্যতা ও নিষ্ঠার জন্য নবী করীম সা: তাদের প্রতি একান্ত সন্তুষ্ট হয়ে ভূয়সী প্রশংসা করেছেন। আশারায়ে মুবাশশারাঃ আশারায়ে মুবাশশারার শাব্দিক অর্থ হলো শুভ সংবাদ প্রাপ্ত দশজন। ইসলামী পরিভাষায় যে দশজন সাহাবি সম্পর্কে রাসূল সা: তাদের জীবদ্দশায় দুনিয়াতেই জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন, তাদেরকে “ আশারায়ে মুবাশশারা” বলা হয়। আবু মনসুর বাগদাদী বলেছেন, ‘ সমস্ত উম্মতের মধ্যে সবোচ্চ মর্যাদার অধিকারী হলেন পর পর চার জন খলিফা। এরপর অবশিষ্ট ছয় জন। ‘ হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ: বলেছেন, “ দশজন সাহাবী জান্নাতি হওয়ার সুসংবা...