পোস্টগুলি

<>সাহাবাগণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আশারায়ে মুবাশশারা ( সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবা)

অবতরনিকা: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মুসলিমমাত্রই জানে ও মানে যে, পার্থিব জগতের কর্মফলের উপর নিভর করে পরকালের শান্তি বা বেহেশত ও শাস্তি বা দোযখ। কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামি হবে তাদের কর্মপদ্ধতি ও লক্ষণ পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে জানা যায়। তবে রাসূল সা: এর সাহাবিদের মধ্যে যারা পুঙ্খানুপুঙ্খভাবে নবীজি সা: এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের জন্য নিজের জানমাল উৎসর্গ করতেও কুন্ঠিত হন নি তাদের অনেকেই তিনি জান্নাতি হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। এ শ্রেণীর সাহাবাদের সত্যতা ও নিষ্ঠার জন্য নবী করীম সা: তাদের প্রতি একান্ত সন্তুষ্ট হয়ে ভূয়সী প্রশংসা করেছেন। আশারায়ে মুবাশশারাঃ আশারায়ে মুবাশশারার শাব্দিক অর্থ হলো শুভ সংবাদ প্রাপ্ত দশজন। ইসলামী পরিভাষায় যে দশজন সাহাবি সম্পর্কে রাসূল সা: তাদের জীবদ্দশায় দুনিয়াতেই জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন, তাদেরকে  “ আশারায়ে মুবাশশারা” বলা হয়। আবু মনসুর বাগদাদী বলেছেন, ‘ সমস্ত উম্মতের মধ্যে সবোচ্চ মর্যাদার অধিকারী হলেন পর পর চার জন খলিফা। এরপর অবশিষ্ট ছয় জন। ‘ হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ: বলেছেন, “ দশজন সাহাবী জান্নাতি হওয়ার সুসংবা...

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ ছিলেন একজন প্রখ্যাত সাহাবী। মহানবী সাঃ তাঁকে অত্যন্ত ভালোবাসতেন। ১। নাম ও পরিচয়ঃ তাঁর নাম মুয়ায, উপনাম আব্দুল্লাহ বা আবু আবদির রহমান। পিতার নাম জাবাল। তিনি মদীনার বিখ্যাত খাযরাজ গোত্রীয় একজন আনসার সাহাবী ছিলেন। ২। ইসলাম গ্রহণঃ নবুয়তের দ্বাদশ সালে যখন মদীনায় ইসলাম প্রচার শুরু হয় তখনই তিনি ইসলামের ছায়াতলে আশ্রয়গ্রহণ করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ১৮ বছর । তিনি দ্বিতীয় আকাবায় রাসূল সা: এর হাতে বাইয়াত গ্রহণকারী সাতজন আনসারের অন্যতম। ৩। যুদ্ধে অংশগ্রহণঃ বদর ব্যতীত অন্যান্য সকল যুদ্ধে হযরত মুয়ায রা: অংশগ্রহণ করেন। কেউ কেউ বলেন, যেহেতু তিনি দ্বিতীয়  আকাবায় ইসলাম গ্রহণ করেন, তাই তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করার সৌভাগ্যলাভ করেছেন। ৪। চারিত্রিক গুণাবলিঃ হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ ছিলেন অনন্য গুণাবলির অধিকারী। সততা, মহত্ত্ব, বীরত্ব, কোমলতা, ধার্মিকতা প্রভৃতি ছিল তার চারিত্রিক ভূষণ। ৫। তাঁর মর্যাদাঃ হযরত মুয়ায ইবনে জাবাল রাঃ অত্যন্ত মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন। আকাবার দ্বিতীয় শপথের সময় রাসুল সা: তাঁকে লক্ষ্য করে বলেন- মুয়ায কতইনা উত্তম পুরুষ। ৬। রাষ্ট্রীয় দায়িত্ব ...

জীবনী

আম্বিয়ায়ে কেরাম , সাহাবাগণ , আওলিয়াগণ , বিখ্যাত মনিষি ,